1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ডালিম কেন খাবেন? ‍উপকারিতা জানুন

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৯৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

ফল হিসেবে ডালিমের জুড়ি নেই। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফোনের উপকারিতার শেষ নেই। ডালিমের এখন ভরা সিজন। প্রতিদিনের খাদ্যতালিকায় ডালিম রাখুন। ফল পাবেন হাতে নাতে। জানুন ডালিম কেন খাবেন।

বলা হয়ে যাকে যে প্রতিদিন আপেল খান তার চিকিৎসকের কাছে যেতে হয় না। কিন্তু ডালিমও কম যায় না।  ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর লাল ডালিম প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে পারলে কেল্লা ফতে।

বার্ধক্য রোধ করে 

ডালিমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের অভ্যন্তরে ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। উপরন্তু, ডালিম খাওয়া অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যা বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়। প্রতিদিন ডালিম খেলে আপনি দীর্ঘ সময় তরুণ থাকতে পারেন।

হার্ট ঠিক রাখে

উচ্চ রক্তচাপের সমস্যা একটি নয়, ১০০টি রোগের মূল। প্রতিদিন ডালিম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও, অ্যান্টিঅক্সিডেন্টের কারণে, ডালিম খাওয়া হার্টের ধমনীর প্রদাহও কমায়। এইভাবে, ডালিম খাওয়া হার্টের স্বাস্থ্যের জন্যও উপকারী।

কোষ্ঠকাঠিন্য দূর করে

শরীরে ফাইবারের পরিমাণ কম থাকলে মানুষ প্রায়ই কোষ্ঠকাঠিন্যে ভোগেন। প্রতিদিন একটি করে ডালিম খেলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার পাওয়া যায়। ফাইবারের কারণে মলত্যাগ দ্রুত হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও চলে যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি যুক্ত ফল অবশ্যই খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ডালিমেও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান, তাহলে প্রতিদিন একটি করে ডালিম আপনার খাদ্য তালিকায় রাখুন।

স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে 

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডালিম খেলে স্মৃতিশক্তি ভালো থাকে। আজকাল, ৫০ বা ৬০ বছর বয়সে মানুষের স্মৃতিশক্তি হ্রাস পেতে শুরু করে। এমন পরিস্থিতিতে প্রতিদিন ডালিম খাওয়া আপনার স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করতে সাহায্য করবে।

dali

ami

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!