1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

উলিপু‌রে চর দখল‌ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে চর দখল‌ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দরবেশ আলী (৫২) নামের একজন নিহত হ‌য়ে‌ছেন।র‌বিবার (৫ জানুয়ারি) দুপু‌রে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরার চরে এ ঘটনা ঘ‌টে।

নিহত দরবেশ আলী থেতরাই ইউনিয়‌নের সিপার আক‌ন্দের ছে‌লে।বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, উলিপুর উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরায় প্রায় ২০০ একর চর নি‌য়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপ‌জেলার ছাওলা ইউনিয়‌নের পাঁচ নম্বর ওয়া‌র্ডের সা‌বেক সদস্য সবুর মিয়া ও একই ইউনিয়‌নের তিন নম্বর ওয়া‌র্ডের সদস্য ইসমাইল হো‌সেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ক‌য়েক‌দিন আগেও দুই গ্রু‌পের মারামা‌রির ঘটনা ঘ‌টে। এরই জেরে আজ দুপু‌রে চর দখ‌লের চেষ্টা কর‌লে দুই গ্রু‌পের ম‌ধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রু‌পের দর‌বেশ আলী ঘটনাস্থ‌লেই মারা যান।

এ ঘটনায় উভয় প‌ক্ষের অন্তত দশজন আহত হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।দলদ‌লিয়া ইউনিয়‌নের তিন নম্বর ওয়া‌র্ডের সদস্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ। এটি মূলত খা‌স (সরকা‌রি) জমি। প্রতি বছর চর‌টি‌ ঘি‌রে দুই গ্রুপের সং‌ঘর্ষ ঘ‌টে।
আজ‌কেও (র‌বিবার) চর দখল‌কে কে‌ন্দ্রে ক‌রে সংঘ‌র্ষে দর‌বে‌শ আলী না‌মে একজন মারা গে‌ছেন। তিনি সবুরের খা‌লা‌তো ভাই।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, মরদেহ উদ্ধার ক‌রে ময়নাত‌দ‌ন্তের জন্য ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!