1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১১৬ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতোকা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৬ বছর। খবর বিবিসির।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাপানি এ নারীকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

 

জাপানের হিয়োগো প্রিফেকচারের আশিয়া শহরের একটি নার্সিং হোমে মারা যান তোমিকো।

স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা গত বছরের আগস্টে ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পর তোমিকোই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

আশিয়া শহরের মেয়র রিয়োসুকে তাকাশিমা এক বিবৃতিতে বলেন, ‘তোমিকো তার দীর্ঘ জীবনের মাধ্যমে আমাদের সাহস ও আশা দিয়েছেন।’

তোমিকোর জন্ম ১৯০৮ সালের মে মাসে। তারা ছিলেন তিন ভাই-বোন। তিনি দুটি বিশ্বযুদ্ধ, বিভিন্ন মহামারি ও আধুনিক সব প্রযুক্তি প্রত্যক্ষ করেছেন।

তিনি ভলিবল খেলতেন এবং দুবার তিন হাজার ৬৭ মিটার (১০ হাজার ৬২ ফুট) উঁচু মাউন্ট অন্টেকের চূড়ায় আরোহণ করেছেন।

২০ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তোমিকো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিস পরিচালনা করেছিলেন। ১৯৭৯ সালে স্বামী মারা যাওয়ার পর তিনি নারায় একাকি বসবাস করতেন।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, জাপানে ৯৫ হাজারেরও বেশি শতবর্ষী মানুষ রয়েছেন, যাদের ৮৮ শতাংশেই নারী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!