1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে কনকনে ঠান্ডায় জুবুথুবু জনজীবন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে কনকনে ঠান্ডায় জুবুথুবু জনজীবন।বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে আকাশজুড়ে নেমে আসে শীতের চাদর।ডিসেম্বর মাস জুড়ে তাপমাত্রা নিম্নগামী থাকায় অনেকটাই ব্যহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। এতে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন।শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া ছিন্নমুল মানুষেরা।

তীব্র ঠাণ্ডায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছেন।দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হয়।রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের কৃষি শ্রমিক সুধীর চন্দ্র রায় বলেন জমিতে চারা তৈরির জন্য ধান ছিটাচ্ছি। কিন্তু এতো ঠাণ্ডা যে কাদা পানিতে পা রাখা যাচ্ছে না। ঠাণ্ডার কারণে ঠিকমত কাজ করতে পারছি না। শীতের কাপড় কম থাকায় রাতে বউ বাচ্চাসহ শীত কষ্টে ভূগছি।অটোরিকশা চালক তাইজুল ইসলাম ও মোজাম্মেল হোসেন বলেন, সকালে হেডলাইট জালিয়ে অটো চালাতে হয়।অতিরিক্ত ঠান্ডায় যাত্রী কম হয়।রুটিরুজির জন্য কনকনে ঠান্ডা ও শীতে গাড়ী নিয়ে বেড়েয়েছি।

ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে আলু পরিচর্যায় নিয়োজিত শ্রমিক হামিদুল ইসলাম বলেন শীত ও কনকনে ঠান্ডায় পেটের দায়ে কাজে যোগদান করি,পা মাটিতে রাখতেই শরীর হিম হয়ে যায়।কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন,আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ,আগামীতে তাপমাত্রা কমার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।জানুয়ারিতে বইবে শৈত্য প্রবাহ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!