1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

উলিপুরে যুবদল নেতা নিহতের ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নিহতের ঘটনায় ২০ জনকে আসামি করে উলিপুর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। 

শনিবার (২৮ ডিসেম্বর) উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা উলিপুর পৌর শহরের ডিশ ব্যবসায়ী আয়নাল হক।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষিতে আশরাফুল অসুস্থ হয়ে পড়ে। পরে সঙ্গীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উলিপুর পৌর শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।

ওসি জিল্লুর রহমান জানান, যুবদল নেতা নিহতের ঘটনায় তার বাবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে ২০ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!