1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বক্সিং ডে টেস্টে আম্পায়ার বাংলাদেশের সৈকত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অস্ট্রেলিয়া-ভারতের মধ্যে চলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। সিরিজের শেষ দুই ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ভারতের চতুর্থ টেস্ট শুরু হবে বড়দিনের পরের দিন। বৃহস্পতিবারের ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত। ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ৪৮ বর্ষী সৈকত।

সবশেষ ডারবানে শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলেছেন সৈকত। ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ৬টি ম্যাচ পরিচালনা করেছেন। নারী বিশ্বকাপে দায়িত্বে নিয়মিত মুখ ছিলেন বাংলাদেশের এ আম্পায়ার।

২০০৬ সাল থেকে সৈকত আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে ছিলেন। ২০১০ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে প্রথম আম্পারিংয়ের দায়িত্ব পান। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ১০টি টেস্ট, ৬৩টি ওয়ানডে ও ৫২টি টি-টুয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। ১৫ টেস্টে দায়িত্ব পালন করেছেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!