1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ফোনালাপ হয়েছে। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন। তিনি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় নেতা সব ধর্মের মানুষের মানবাধিকারের প্রতি সম্মান ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। জেক সুলিভান একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা আবারও জানিয়েছেন।

এছাড়া, বাংলাদেশ ভবিষ্যতে যে-সব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জেক সুলিভানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ফোনালাপে প্রধান উপদেষ্টা বাংলাদেশের এই কঠিন সময়ে গুরুত্বপূর্ণ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। ড. ইউনূস সেপ্টেম্বর মাসে নিউইয়র্ক সফরের সময় প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাতের কথাও স্মরণ করেন।

অধ্যাপক ইউনুস জানান, আগামী জানুয়ারির মধ্যে ছয়টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট আসার আশা রয়েছে। এরপর জাতিকে সংস্কার ও নির্বাচনের জন্য প্রস্তুত করতে ঐক্যমত্যের প্রক্রিয়া শুরু হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!