1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব হিসেবে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদকে মনোনীত করা হয়েছে।

০৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটিতে শফিকুল ইসলাম বেবু –১ নং যুগ্ম আহ্বায়ক, হাসিনুর রহমান হাসিব – ২ নং যুগ্ম আহ্বায়ক, তাসভীর উল ইসলাম – সদস্য পদে মনোনীত হয়েছেন।

নতুন কমিটি কুড়িগ্রামে বিএনপির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য কাজ করবে। দলের নেতারা আশা প্রকাশ করেছেন, এই কমিটি কুড়িগ্রামে বিএনপির সংগঠন এবং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে, পাশাপাশি জনগণের মধ্যে বিএনপির প্রতি সমর্থন ও আস্থা বাড়াবে।

এছাড়া, নবগঠিত কমিটি আগামী দিনে দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কাজ করবে, এবং কুড়িগ্রামের রাজনীতিতে বিএনপির প্রভাব আরো দৃঢ় করবে বলে আশাবাদী স্থানীয় নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!