1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ব্যবসায়ে মন্দা: ১০ শতাংশ কর্মী ছাঁটাই করল গুগল

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক:

মার্কিন টেক জায়ান্ট গুগলের প্রধান সুন্দর পিচাই জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান থেকে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ম্যানেজার পদে।

গুগলের আধিপত্যে ভাগ বসাচ্ছে ওপেন এআই। জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। অনেকেই এখন চিরাচরিত গুগল সার্চ ইঞ্জিন ছেড়ে সরাসরি এআই-তে সার্চ করছেন। এই পরিস্থিতিতে আরও কর্মী ছাঁটাই করল গুগল।

গত দুইবছর ধরে কর্মী ছাঁটাই করে চলেছে গুগল। ম্যানেজার এবং ভিপি পদে সর্বশেষ ছাঁটাই করা হয় গত বুধবার। ১০ শতাংশ কর্মীর মধ্যে কয়েকজনকে ইনডিভিজুয়াল কনট্রিবিউটর হিসেবে রাখা হয়েছে। বাকিদের পুরোপুরি ছেঁটে ফেলা হয়েছে গুগল থেকে।

gogle_pic

প্রসঙ্গত, ২০২২ সালে গুগলকে ঢেলে সাজানোর লক্ষ্যে কাজ শুরু করেন সিইও সুন্দর পিচাই। শুরু হয় ছাঁটাই। গত বছরও ১২ হাজার কর্মী চাকরি হারান।

বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কর্মীদের গুগলকে আপডেট করার লক্ষ্য দিয়েছেন সুন্দর পিচাই। সঙ্গে জোর দিয়েছেন ‘গুগলিনেস’-এর উপর। পিচাই বলেছেন, এই শব্দ একসময় কোম্পানির জন্য উপযুক্ত বৈশিষ্টগুলির সারসংক্ষেপ হিসেবে ব্যবহৃত হত। কিন্তু এখন ম্লান হয়ে গিয়েছে। গুগলের মূল নীতিগুলো অক্ষুন্ন রাখার উপরেও জোর দিয়েছেন সুন্দর পিচাই। যেমন উদ্ভাবন, টিম ওয়ার্ক ইত্যাদি। পাশাপাশি তিনি কোম্পানির লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া, সহায়ক পণ্য তৈরি, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, সৃজনশীল মনোভাব এবং সহযোগিতামূলক কাজের পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!