1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বন্ধকালীন সময়ে বেরোবিতে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিশ্ববিদ্যালয় বন্ধকালীন সময়ে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধন ফটকের সামনে সতর্কীকরণ নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সতর্কীকরণ নোটিশে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এর সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় বন্ধকালীন বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হলো।বিশ্ববিদ্যালয় বন্ধকালীন প্রধান ফটক /গেট বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে গেট ক্লিয়ারেন্স সাপেক্ষে/ রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধকরণ পূর্বক প্রবেশের অনুমতি প্রদান করা যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নোটিশ কার্যকর থাকবে বলেও নোটিশে জানানো হয়।

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা বাসায় চলে গেছে। আবাসিক হলগুলোতে অল্প সংখ্যক শিক্ষার্থী আছে। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে সাময়িক সময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!