1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আসন ফাঁকা রেখেই বেরোবিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

কামরুল হাসান কাব্য,বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৩০ আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেন বেরোবির ভর্তি কমিটির আহবায়ক ড.মিজানুর রহমান।

তিনি বলেন, যত মেরিটই দেওয়া হোক না কেনো আসন ফাঁকা থাকবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আরো বেশি আসন ফাঁকা থাকতে দেখা যায়। সেখানে আমাদের ২২ বিভাগে মাত্র ৩০ টি আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ করা হয়েছে। আমরা সম্পূর্ণ আসন পূরণ করার চেষ্টা করলেও অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্যত্র চলে যায়।

বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয় ৩ ইউনিটের আসন সংখ্যা রয়েছে ১৩৯৫। এ ইউনিট (বিজ্ঞান) আসন ৭১৬, বি ইউনিট (মানবিক) ৩৬৬ এবং সি ইউনিট (ব্যবসায় শিক্ষা) ৩১৩।

এইদিকে বিশ্ববিদ্যালয় রেজিস্টার ও বেরোবির ভর্তি কমিটির সদস্য সচিব ড.হারুন অর রশিদ বলেন, ভর্তি কার্যক্রম শেষ করা, এটি আমাদের একক কোনো সিদ্ধান্ত নয়। জিএসটি গুচ্ছ ভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক একযোগে এই ভর্তি কার্যক্রম কার্যক্রম শেষ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!