1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

রৌমারীতে জাসাসের নতুন কমিটি গঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪১২ বার পড়া হয়েছে

মোঃ ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন এবং জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করার লক্ষ্যে রৌমারী উপজেলা শাখার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আতিকুর রহমান সুমনকে আহ্বায়ক এবং মো. আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন কুড়িগ্রাম জেলা জাসাসের আহ্বায়ক মো. আহসান হাবিব সজিব এবং সদস্য সচিব নুরুজ্জামান বাহাদুর।

নবনির্বাচিত আহ্বায়ক আতিকুর রহমান সুমন বলেন, “সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে রৌমারীর জাতীয়তাবাদী চেতনাকে আরও জাগ্রত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সাংগঠনিক শক্তিকে সুদৃঢ় করে স্থানীয় সাংস্কৃতিক চর্চায় নতুন গতিধারা আনাই আমাদের প্রধান লক্ষ্য।”

সদস্য সচিব মো. আলমগীর হোসেন বলেন, “জাসাসের আদর্শকে এগিয়ে নিতে এবং তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক আন্দোলনে সম্পৃক্ত করতে আমরা নতুন উদ্যোগ গ্রহণ করব। স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনকে আরও প্রাণবন্ত করতে আমরা সকলে মিলে কাজ করব।”

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে জাতীয়তাবাদী চেতনার বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। কুড়িগ্রাম জেলা জাসাসের নেতৃবৃন্দও নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেছেন, এই কমিটি রৌমারীর সাংস্কৃতিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!