1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জাবিতে সাহিত্য সংসদের নেতৃত্বে মোস্তাফিজ-মামুন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

রিপন বারী,জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫০ ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রাহমানকে আহ্বায়ক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী মামুন মিয়াকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন আমিরুল আবেদিন আকাশ, সাদিয়া সারোয়ার উল্লাস। এছাড়া সদস্য হিসেবে আছেন নাসরুল্লাহ শারাফাত, তানজিনা তাবাসসুম তন্দ্রা, ফয়সাল রাব্বী, তাসমিম আলম কাব্য, তপু চন্দ্র দাশ, সুলতান মাহমুদ, আরফিন মোননাফ, তাশিন আব্দুল্লাহ, নাহিদুল হক, তারিন তাসনিম, দীপান্বিতা চক্রবর্তী, মিলি আক্তার শ্রাবন্তী, সৌরভ কুমার শুভ, হাফসা আক্তার মীম, ইসরাত ইভা, পাপিয়া সুবর্ণা, জুবায়ের জেমিন, এস আই শিমুল, বাধন বিশ্বাস ও সাদমান হক প্রমুখ।

এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক ড.রেজাউল ইসলাম (শামীম রেজা), বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের প্রভাষক নাহিদুল হাসান নাঈম প্রমুখ৷

আহ্বায়ক মোস্তাফিজুর রাহমান বলেন, সাহিত্য মূলত চর্চার বিষয়। সেই চর্চার একটা ক্ষেত্র তৈরির লক্ষেই আমাদের এই যাত্রা। আমরা চাই, জাহাঙ্গীরনগরের তরুন লেখকরা তাদের সাহিত্যচর্চার একটা কেন্দ্র খুঁজে পাক। পটপরিবর্তনের এই সময়ে আমাদের সচেতন লেখক তৈরির কাজে এগুতে হবে। এক্ষেত্রে ক্রিয়েটিভ রাইটিং, সাহিত্য সমালোচনা, রাইটিং ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এই তাগিদ থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের যাত্রা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, সাহিত্য চর্চায় একটি আলোড়ন সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!