1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হলেন ভারতের গুকেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

বিবিসি

ভারতের গুকেশ ডোম্মারাজু ইতিহাস গড়ে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফিদে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি বর্তমান চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে পরাজিত করেন।

মাত্র ১৮ বছর বয়সী গুকেশ এই জয়ে রাশিয়ার কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙেছেন। কাসপারভ ১৯৮৫ সালে ২২ বছর বয়সে এই খেতাব জিতেছিলেন।

গুকেশ ফিদে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ স্কোরে পরাজিত করে ১৮তম দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে এই খেতাব জিতলেন। এর আগে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বনাথ আনন্দ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।

চেন্নাইয়ের এই প্রতিভাবান তরুণ ১২ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। তবে এবার ফিদে চ্যাম্পিয়নশিপে তার স্থান ছিল বহিরাগত প্রতিদ্বন্দ্বীর মতো।

ফাইনাল খেলায় কালো ঘুঁটি নিয়ে নেমে ডিং লিরেনের একটি গুরুত্বপূর্ণ ভুলের সুযোগ নেন গুকেশ। ডিং তার শেষ শক্তিশালী ঘুঁটি হারিয়ে বসেন, যা তাকে পরাজয়ের মুখে ঠেলে দেয়।

এই জয়ের ফলে বিশ্বে র‍্যাংকিংয়ে পঞ্চম এবং ভারতে র‍্যাংকিংয়ে দ্বিতীয় গুকেশ বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করেছেন।

১৪ গেমের এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা গত দুই সপ্তাহ ধরে দাবা প্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছিল।

গুকেশ ফিদে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ স্কোরে হারিয়েছেন। ছবি: ইপিএ

চেন্নাই থেকে উঠে আসা গুকেশের পরিবারে কোনো এলিট দাবাড়ু নেই। তবে ছোটবেলায় স্কুল পরবর্তী দাবা ক্লাসে তার প্রতিভা ধরা পড়ে। ২০১৯ সালে ১২ বছর ৭ মাস বয়সে ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে তিনি গ্র্যান্ডমাস্টার হন।

চ্যাম্পিয়নশিপের ১৪ গেমে দুই প্রতিদ্বন্দ্বী ৮টি ড্র এবং ২টি করে জয় অর্জন করেছিলেন। বৃহস্পতিবার ফাইনালে ডিং চাপের মুখে ভুল করে কিস্তি হারালে গুকেশ জয় নিশ্চিত করেন।

ডিং লিরেন২০২৩ সালে চীনের প্রথম দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হন। তবে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে তিনি দীর্ঘদিন বিরতিতে ছিলেন। তবে চ্যাম্পিয়নশিপের শুরুতে ও ১২তম রাউন্ডের জয় তাকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তুলে ধরেছিল।

ডিংয়ের ফাইনাল ভুল সম্পর্কে চেজডটকম বলেছে, “ডিং জয়ের সুযোগ পেয়েও রিস্ক ফ্রি পজিশনে পা ফেলেছিলেন, যা তাকে একটি পন-ডাউন এন্ড গেমে ঠেলে দেয়। ম্যাচ ড্র হওয়ার কথা থাকলেও, চাপ বাড়তেই ডিং ভুল করেন।” তিন চাল পরেই তিনি পরাজয় মেনে নেন।

গুকেশ এই জয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি এই পজিশনে জিতব আশা করিনি।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “ঐতিহাসিক ও অনুকরণীয়! এটি তার অনবদ্য প্রতিভা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল।”

এই প্রতিযোগিতার পুরস্কার তহবিল ছিল মোট ২.৫ মিলিয়ন ডলার।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!