1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

অ্যাসোসিয়েট প্রেস (এপি)

২০২৪ সালের টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রভাবশালী এই ম্যাগাজিনটি এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনের এই সম্মাননা পাচ্ছি। আমার মনে হয় এবার আসলে বেশি ভালো লেগেছে।’

টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ স্যাম জ্যাকবস এনবিসির টুডে শোতে ট্রাম্পকে নিয়ে মন্তব্য করেন, ‘ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি ভালো কিংবা খারাপ যাই হোক, ২০২৪ সালে সংবাদ মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন।’

তিনি বলেন, ‘তিনি এমন একজন ব্যক্তি যিনি ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন, যিনি আমেরিকান প্রেসিডেন্সিকে নতুন রূপ দিয়েছেন এবং যিনি আমেরিকান রাজনীতিকে নতুন করে সাজাচ্ছেন ‘

তিনি আরও বলেন, ‘এটি অস্বীকার করা কঠিন যে, যিনি ওভাল অফিসে প্রবেশ করছেন, তিনি সংবাদে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি।’

স্যাম জ্যাকবস বলেন, ম্যাগাজিনের এই সম্মাননা নিয়ে ‘সবসময়ই উত্তপ্ত বিতর্ক রয়েছে। তবে আমাকে স্বীকার করতেই হবে যে এই বছর বিগত বছরগুলোর চেয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল’।

একাধিক ট্রাম্প-ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ওয়াল স্ট্রিটে ট্রেডিং ডে’র আনুষ্ঠানিক উদ্বোধনে ট্রাম্প উপস্থিত থাকবেন।

২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হন ট্রাম্প।

এনবিসির ‘টুডে শো’তে গত মঙ্গলবার সকালে ২০২৪ সালের সেরা ব্যক্তিত্বের জন্য বিবেচিত ১০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এই বছরের পুরস্কারের জন্য অন্য ফাইনালিস্টদের মধ্যে ছিলেন: ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, টেক উদ্যোক্তা ইলন মাস্ক, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রিন্সেস অব ওয়েলস কেট।

ট্রাম্পের টাইম ম্যাগাজিনের কভারে দেখা যাওয়ার প্রতি আগ্রহ ১৯৮৯ সাল থেকে শুরু।

তিনি মিথ্যা দাবি করেছিলেন যে, তিনি টাইম কভারে সবচেয়ে বেশি বার স্থান পেয়েছেন। ২০১৭ সালে জানা যায় যে, ট্রাম্পের ছবি সম্বলিত ভুয়া টাইম কভার তার কয়েকটি গলফ ক্লাবে প্রদর্শিত হয়েছিল।

এই পুরস্কারটি ব্যবসায়ী থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ট্রাম্পের অসাধারণ প্রত্যাবর্তনের পরিচায়ক। তিনি চার বছর আগে তার নির্বাচনী পরাজয় মেনে না নিয়ে এক ঘৃণিত সাবেক প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ছিলেন, আর এর পরও গত নভেম্বর মাসে তিনি প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেছেন।

১৯২৭ সাল থেকে টাইম ম্যাগাজিন প্রতি বছর বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এমন ব্যক্তিদের এই তালিকায় স্থান দেয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!