1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হজ্ব ও উমরাহ পালনকারীদের কল্যাণে কুড়িগ্রামে গঠিত হলো ‘যিয়ারাতুল হারামাইন’

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ হজ্ব ও উমরাহ পালনকারীদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব এবং সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কুড়িগ্রামে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক সংগঠন ‘যিয়ারাতুল হারামাইন’।

৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় দৈনিক ‘বাংলার মানুষ’ পত্রিকার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। জেলার হাজীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের কল্যাণে কাজ করাই সংগঠনটির মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানিয়েছেন।

সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দৈনিক ‘বাংলার মানুষ’ পত্রিকার সম্পাদক অধ্যাপক মোঃ লিয়াকত আলী। যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ মহিউদ্দিন খন্দকার ও রিয়াজুল ইসলাম। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন একেএম রেজাউল রহমান, আর যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন আব্দুর রাজ্জাক রফেল।

‘যিয়ারাতুল হারামাইন’ হাজীদের জীবনমান উন্নয়ন এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনটি হাজীদের সার্বিক কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!