1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

সংযুক্ত আরব-আমিরাতে প্নুষ্ঠিত হচ্ছে যুবাদের এশিয়া কাপ। অনূর্ধ্ব ১৯ দলের এ টুর্নামেন্টে গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে শুভ-সূচনা করার পর দ্বিতীয় ম্যাচে নেপালকে হারায় টাইগার যুবারা।

টানা দুই জয়ে আগেই সেমিফাইনালে গিয়েছে টাইগার যুবরা। তবে প্রথম দুই ম্যাচ জয়ে পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজিজুল হাকিমরা হারে শ্রীলঙ্কার বিপক্ষে। তাতে ‘বি’ গ্রুপে রানার্স-আপ হয়ে সেমিফাইনালে ওঠে তামিমের দল।

যুবাদের এশিইয়া কাপে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আজ। এ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশে, প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এ ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন যুবাদের অধিনায়ক তামিম।

গ্রুপপর্বে বাংলাদেশ তাদের তিন ম্যাচের দুটিতে টানা জিতলেও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়। তবে তারা হারিয়ে দেয় নেপাল ও আফগানিস্তানকে। ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

অন্যদিকে পাকিস্তান গ্রুপের তিনটি ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে শেষ চারের প্রবেশ করে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এ-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ওঠে ভারতের যুব দল। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের এক নম্বর দল হিসেবে শেষ চারে ওঠা লঙ্কানদের বিপক্ষে আজ বেলা সাড়ে দশটায় মাঠে নামবে ভারতীয়রা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!