1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

রয়টার্স

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ওয়াইটিএন টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।

মুক্ত ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না উল্লেখ করে ইউন বলেন, বিরোধী দলগুলো দেশকে সংকটে ফেলার জন্য সংসদীয় প্রক্রিয়াকে জিম্মি করে রেখেছে।

ইওন বলেন, ‘উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে, আমাদের জনগণের স্বাধীনতা ও সুখ লুণ্ঠনকারী ঘৃণ্য উত্তর কোরিয়াপন্থী রাষ্ট্রবিরোধী শক্তিকে নির্মূল করতে এবং মুক্ত সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য আমি সামরিক আইন জারি করছি।’

তবে এরপর সুনির্দিষ্ট কী ব্যবস্থা নেওয়া হবে, তার ভাষণে তা জানাননি তিনি।

ইউন সংসদে দক্ষিণ কোরিয়ার উদারপন্থী বিরোধী ডেমোক্রেটিক পার্টির একটি প্রস্তাবের কথা উল্লেখ করেন।

এই প্রস্তাবে, তারা কিছু শীর্ষ সরকারি প্রসিকিউটরদের অভিশংসনের প্রস্তাব দিয়েছে এবং সরকারের বাজেট প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!