1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

যুব এশিয়া কাপ: টানা দুই জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ফরম্যাটে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। এবারের আসরে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখেছে জুনিয়র টাইগাররা।

এবার নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করলো টাইগার যুবারা।

রোববার (১ ডিসেম্বর) নেপালকে মাত্র ১৪১ রানে গুঁড়িয়ে দেয়ার পর ১২৮ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে লাল সবুজরা।

রান তাড়ায় নেমে ৬৫ বল মোকাবিলায় ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ওপেনার জাওয়াদ আবরার। এছাড়া ৭১ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক মোহাম্মদ আজিজুল হাকিম তামিম। তবে ব্যর্থ ছিলেন কালাম সিদ্দিকি আলিন, মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন। তিন জনই রানের খাতা খুলতে ব্যর্থ হন। ৮ রান খরচায় ২ উইকেট নিয়ে নেপালের পক্ষে সফল বোলার যুবরাজ খাত্রি।

এদিন আল ফাহাদ, ইমন ও রিজানদের বোলিং তোপে ৪৫.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪১ রানে গুঁড়িয়ে গিয়েছিল নেপাল। দলের পক্ষে ৭৭ বল মোকাবিলায় সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার আকাশ ত্রিপাঠি। এছাড়া সমান ২৯ রানের ইনিংস খেলেন উত্তম রঙ্গু থাপা মাগার ও অভিষেক তিওয়ারি। লাল সবুজদের পক্ষে সমান ২টি করে উইকেট শিকার করেন আল ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন ও রিজান হোসেন।

এর আগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছিল যুবারা। তাতে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে নিশ্চিত হয়েছে আসরের সেমিফাইনাল। একই গ্রুপ থেকে পরপর দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কাও। গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) লঙ্কানদের মোকাবিলা করবে বাংলাদেশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!