1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুর্নীতির দায়ে দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটার গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ানডে বোলার দক্ষিণ আফ্রিকার লনওয়াবো সতসবেকে। সতসবে ছাড়াও দেশটির সাবেক ক্রিকেটার থামি সোলেকিল ও এলি এমবালাতিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আফ্রিকার পুলিশ।

ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এ তিন ক্রিকেটারের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২০১৫-১৬ মৌসুমে ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট রাম স্ল্যামে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ৭ ক্রিকেটারকে দুই থেকে ১২ বছর মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। যেখানে এ তিন ক্রিকেটারও ছিলেন।

এবার তারা খেলাধুলায় দুর্নীতিবিষয়ক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে গ্রেপ্তার হলেন। এবারের অভিযোগগুলোও ওই টুর্নামেন্টকে ঘিরেই। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন করেছে দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন।

এ প্রসঙ্গে ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেন, ‘দুর্নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুণ্ন করে এবং ডিপিসিআই সমাজের সব ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে তাদের সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই।’

তিন ক্রিকেটারের মধ্যে এলি এমবালাতি কখনো জাতীয় দলের হয়ে খেলেননি। সোলেকিল দেশের হয়ে খেলেছেন তিনটি টেস্ট। তিন জনের মধ্যে বড় তারকা সতসবে। ‍যিনি ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন। দেশের হয়ে ৬১ ওয়ানডে, ২৩ টি-টোয়েন্টি ও ৫ টেস্ট খেলেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!