1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তামিমের শতকে আফগানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

দুবাইয়ে এশিয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। টসে হেরে আগে ব্যাট করতে নেমে  অধিনায়ক আজিজুল হাকিম তামিমের টুর্নামেন্টের প্রথম শতকে টাইগারদের এনে দেন চ্যালেঞ্জিং সংগ্রহ। অধিনায়কের শতক ছোঁয়ার দিনে ফিফটি পেয়েছেন ওপেনার কালাম সিদ্দিকি।

এই দুইয়ের ব্যাটেই বাংলাদেশের ইনিংসে আসে স্বস্তি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৮ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে ১৮৩ রানে গুটিয়ে যায় আফগানরা। তাতে ৪৫ রানের জয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করল টাইগার যুবরা।

২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে রান তুলতে হিমশিম খেয়েছে আফগানিস্তানের ব্যাটাররা। নবম ওভারে দলীয় ২১ রানে উজাইরউল্লাহ নিয়াজাই মারুফ মৃধার পেসে সাজঘরে ফেরেন ১৯ বলে ৮ রান করে।স এরপর মাহবুব খান ও ফয়সাল খান ৪৫ রানের জুটি গড়ে আফগানদের বিপদ কাটানোর প্রচেষ্টা চালিয়েছেন। তবে রানের গতি বাড়াতে পারেননি তারা। রাফি উজ্জামান রাফির বলে ৫৩ বলে মাত্র ১৬ রান করে বিদায় নেন মাহবুব।

তৃতীয় উইকেটে ফয়সাল ও নাসির খান ৫০ রানের দারুন এক জুটি গড়েন। আফগানিস্তান ক্রিকেট দল তখনও জয়ের আশায়। কিন্তু ৫৮ বলে ৬ চার, ১ ছয়ে ৫৮ রান করে ফয়সাল সাজঘরে ফেরেন আল ফাহাদের পেসে এলবিডব্লিউ হয়ে। এরপর আর কেউ বেশিক্ষণ টিকতে পারেননি। পরের দিকে নাসির খান ৬০ বলে ১ চারে ৩৪, বরকত ইব্রাহিমজাই ৩৮ বলে ১ চারে ১৯ ও নাজিফউল্লাহ আমিরী ১৯ বলে ৩ চারে ১৭ রান করেন।

কিন্তু বাকিরা দাঁড়াতেই পারেননি। রান তোলার চাপে শেষ ৬টি উইকেট আফগান যুবারা হারিয়েছে মাত্র ২৪ রানে। শেষ পর্যন্ত ৪৭.৫ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় আফগানরা। পেসার ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদ ৩টি করে উইকেট নেন।

এর আগে ব্যাটে নামা বাংলাদেশ যুবাদের শুরুটা ভালো হয়নি। দলীয় তিন রানে ওপেনার জাওয়াদ আবরার ফিরে যান খালি হাতে। দ্বিতীয় উইকেটে হাল ধরেন আজিজুল ও কালাম। ১৪২ রানের জুটি গড়েন দুজনে। ১৪৫ রানে কালাম সিদ্দিকী ফিরে যান ১১০ বলে ৬৬ রান করে।

বাকিদের কিউ আলো ছড়াতে না পারলেও একপ্রান্ত আগলে রেখে দলকে টেনে নেন আজিজুল। সেঞ্চুরি পূর্ণ করে ২০৪ রানের সময় ফিরে যান। টাইগার অধিনায়ক আটটি চার ও চারটি ছক্কায় ১৩৩ বলে ১০৩ রান করেন। পরে ২২৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!