1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রেসার লো হলে কী খাবেন?

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক

উচ্চ রক্তচাপ যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি ক্ষতির কারণ নিম্ন রক্তচাপও। রক্তের চাপ যখন স্বাভাবিকের চেয়ে কমে যায় তখন তাকে নিম্ন রক্তচাপ বলে। এই সমস্যা থাকলে মাথা ঘোরা, মাথা ভারী হয়ে যাওয়া, ক্লান্তি, দুর্বলতার মতো সমস্যা দেখা দেয়। 

সুস্থ থাকতে তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষজ্ঞের কিছু পরামর্শ মেনে চলতে পারেন। চলুন বিস্তারিত জেনে নিই-

food1

প্রোটিন গ্রহণ বৃদ্ধি

রক্তচাপ কম থাকলে এবং এর কারণে মাথাব্যথা, মাথা ভারীভাব, মাথা ঘোরা, ক্লান্তি ও দুর্বলতা অনুভব করলে, খাদ্যে প্রোটিনের পরিমাণ বাড়ান। প্রতিদিন অন্তত ৫০ গ্রাম প্রোটিন খাবারে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করবে।

অল্প ব্যবধানে খাবার খান 

নিম্ন রক্তচাপের সমস্যা থাকলে দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকা ঠিক নয়। প্রতি দুই থেকে তিন ঘণ্টা পরপর কিছু না কিছু খেতে হবে। এতে শরীর লবণ ও পানির মতো জিনিস পেতে থাকবে। রক্তচাপ বাড়বে।

salt

লবণাক্ত খাবার খান

প্রতিদিনের খাবারে নোনতা খাবার অন্তর্ভুক্ত করুন। খেয়াল রাখুন যেন শরীরে লবণের পরিমাণ কম না হয়। শরীরে সোডিয়ামের পরিমাণ কম থাকলে রক্তচাপ বেশির ভাগই কমে যায়।

হাইড্রেটেড থাকুন

সারাদিন নিজেকে হাইড্রেটেড রাখুন এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। পানিতে লেবুর রস ও লবণ মিশিয়ে পান করুন। এতে করে শরীর হাইড্রেটেড থাকবে এবং সোডিয়ামের পরিমাণও সমান থাকবে।

food2

শিলাজিৎ খান

আয়ুর্বেদিক একটি উপাদান শিলাজিৎ। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এটি খাওয়া নিষিদ্ধ। যাদের রক্তচাপ কম তারা এটি খেতে পারেন। এতে রক্তচাপ স্বাভাবিক হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!