1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সবচেয়ে কম বয়সে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন ইয়ামাল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

অবিশ্বাস্য যে যাত্রা শুরু করেছেন, বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই আরও কত না রেকর্ডের জন্ম দেবেন লামিনে ইয়ামাল। সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে ইতোমধ্যে দারুণ কিছু ইতিহাসের জন্ম দেওয়া এই স্প্যানিশ ফুটবলার এবার জিতলেন সবচেয়ে কম বয়সে ‘গোল্ডেন বয়’ পুরস্কার।

ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে পুরস্কারটি দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত। ২০২৪ সালের সেরা হিসেবে বুধবার ইয়ামালের নাম ঘোষণা করা হয়।

২০২৩ সালে পুরস্কারটির লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইয়ামাল। বছর ব্যাপী দুর্দান্ত পারফরম্যান্সে এবার তিনি উঠে বসলেন সেরার আসনে, ১৭ বছর চার মাস বয়সে।

ইয়ামাল মূলত নজর কাড়েন গত মৌসুমে বার্সেলোনার হয়ে। মৌসুম জুড়েই দ্যুতি ছড়ান তিনি।

এরপর ডাক পান স্পেন জাতীয় দলে। সেই ধারাবাহিকতায় সবচেয়ে কম বয়সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মাঠে নামার পর, জুন-জুলাইয়ের ওই আসরে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের স্বাদও পান ইয়ামাল। আসর জুড়ে চমৎকার পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়রাও নির্বাচিত হন তিনি।

এবারের ব্যালন দ’র অনুষ্ঠানে সবচেয়ে কম বয়সে অনূর্ধ্ব-২১ বছর বয়সী পুরুষ ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা অ্যাওয়ার্ডও জেতেন ইয়ামাল।

চলতি মৌসুমেও একই ছন্দে ছুটছেন এই তরুণ সেনসেশন। গোল করা ও করানোয় দারুণ পারদর্শী এই ফুটবলারকে তাই সেরা হিসেবে বেছে নিতে খুব একটা ভাবতে হয়নি তুত্তোস্পোর্তের নির্ধারিত জুরি বোর্ডের। ৫০০ পয়েন্টের মধ্যে ৪৮৮ পয়েন্ট পেয়ে সেরা হওয়ার পর তুত্তোস্পোর্তে প্রকাশিত ভিডিওবার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন ইয়ামাল।

“এই পুরস্কার জিততে পারা দারুণ এক সম্মান। একটা স্বপ্ন, আমি খুব খুশি। তুত্তোস্পোর্ত ও বিচারকদের ধন্যবাদ। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সতীর্থ ও কোচদের আমি ভুলতে চাই না। আমি খুব খুশি এবং সামনে আরও সাফল্য পেতে মুখিয়ে আছি।”

২০০৩ সালে পুরস্কারটি দেওয়া শুরু করে তুত্তোস্পোর্ত। এর আগে ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হলান্ডের মতো তারকারা জিতেছেন ‘গোল্ডেন বয়।’ গতবার জেতেন রেয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। ভবিষ্যতের সেরাদের সেই তালিকায় এবার যোগ হলো ইয়ামালের নাম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!