1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভারতে অনুপ্রবেশের চেষ্টায় রৌমারী সীমান্ত থেকে যুবক আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

সুজন মাহমুদ, বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সাইফুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ী সীমান্তের ১০৫৫-৩ এস পিলারের নিকট থেকে তাকে আটক করা হয়। সাইফুল ইসলাম রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী এলাকার ওমর ফারুকের ছেলে।

বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে চোরাচালানের উদ্দেশ্যে সাইফুল ইসলাম সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ সময় দাঁতভাঙ্গা বিওপির টহল দল তাকে আটক করা হয়।

পরে আটক সাইফুল ইসলামকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!