1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পাকিস্তানকে উড়িয়ে জিম্বাবুয়ের ৮০ রানের জয়

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নেমেছিল পাকিস্তান। বুলাওয়েতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। হারিস রউফ-মোহাম্মদ হাসনাইনরা নিজেদের কাজটা করেছিলেন ঠিকঠাকই। স্বাগতিকদের ২০৫ রানেই অল আউট করে ম্যান ইন গ্রিনরা। তবে ব্যাত হাতে ব্যর্থ হয়েছে সফরকারীরা, ৬০ রানে ৬ উইকেট হারানোর পর বৃষ্টি আইনে ৮০ রানে হেরেছে রিজওয়ানরা।

আগে ব্যাত করতে নেমে স্কোরবোর্ডে ৪০ রান তোলার পর এক ওপেনারকে হারায় জিম্বাবুয়ে। এরপর স্বাগতিকরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ক্রেগ আরভিন-শন উইলিয়ামসরা দলের হাল ধরতে পারেননি।

শেষদিকে ৫৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন সিকান্দার রাজা, আর রিচার্ড এনগারাভা ৫২ বলে ৪৮ রান করলে ৪০.২ ওভারে অল আউট হওয়ার আগে ২০৫ রানের সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে।

391601

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিং হয়েছে জিম্বাবুয়ের চেয়েও বাজে। দলীয় ১১ রানে আব্দুল্লাহ শফিককে দিয়ে শুরু। এরপর আসা-যাওয়ার মাঝেই ছিলেন সাইম আইয়্যুব-কামরান গোলাম-রিজওয়ানরা। কেউই আজ দলের হাল ধরতে না পারলে এক পর্যায়ে ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

এদিকে পাকিস্তান ৬ উইকেটে ৬০ রান করার পর নামে বৃষ্টি। এরপর আর ম্যাচ মাঠে গড়ায়নি। ফলে বৃষ্টি আইনে ৮০ রানের জয় পায় জিম্বাবুয়ে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!