1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭ গোলের বড় জয়ে নেশন্স লিগের শেষ আটে জার্মানি

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

নেশন্স লিগের ম্যাচে গতকাল রাতে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নেমেছিল জার্মানি। শক্তিতে পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে এ ম্যাচে শুরু থেকেই আক্রমণের ঢেউ তোলে জার্মানরা। ম্যাচের ৭৯ সেকেন্ডেই প্রথম গোল করার পর শেষ পর্যন্ত হুলিয়ান নাগলসম্যানের দল ম্যাচটি জিতেছে ৭-০ গোলের বড় ব্যবধানে।

নকআউট পর্বের টিকেট আগেই নিশ্চিত করা জার্মানি ফ্রেইবুর্কে শনিবার রাতে ম্যাচের শুরু থেকেই তুমুল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। এরই ধারাবাহিকতায় প্রথম গোলের দেখা পায় ম্যাচের ৭৯ সেকেন্ডেই। ম্যাচের দ্বিতীয় মিনিটেই জার্মানদের এগিয়ে দেন জামাল মুসিয়ালা, জসুয়া কিমিখের ক্রস থেকে বল পেয়ে দারুণ এক হেডে বল জালে জড়ান মুসিয়ালা।

এরপর ম্যাচের আরও ৬ গোল করেছে জার্মানি। বড় জয়ের পথে জাতীয় দলের হয়ে কাল জোড়া গোলের দেখা পেয়েছেন ফ্লোরিয়ান ভার্টজ ও টিম ক্লাইনডিন্সট। ম্যাচের ২ মিনিটের মাথায় জালের দেখা পাওয়া জার্মানির হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্লাইনডিন্সট। ২৩ মিনিটে লক্ষ্যভেদ করার পর ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও এক গোল করেছেন তিনি।

4062475-82387148-2560-1440

এরপর প্রথমার্ধেই জার্মানির হয়ে ব্যবধান ৩-০ করেন কাই হ্যাভার্টজ। ৩৭ মিনিটে ভার্টজের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন এ তারকা।

বিরতির পর জার্মানদের হয়ে জোড়া গোল করেছেন ভার্টজ। ম্যাচের ৫০ ও ৫৭ মিনিটে দুইটি গোল করেন বায়ার লেভারকুসেনে খেলা এ তারকা। এছাড়া ম্যাচের ৬৬ মিনিটে জালের দেখা পান লেরয় সানেও। সব মিলিয়ে তুমুল আক্রমণাত্মক ম্যাচ খেলা জার্মানি শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে ৭-০ গোলে। বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে ওঠেছে দলটি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!