1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের উদ্যোগে রোমে ‘থ্রি জিরো ক্লাব’ চালু

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

ইতালির রোমে খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যৌথভাবে “থ্রি জিরো ক্লাব” চালু করেছেন। এই ক্লাবটি রোমের প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা উদ্ভাবনী ধারণা তৈরি এবং টেকসই সমাধান খুঁজে পেতে সক্ষম হবে।

রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বাল্ডো রেইনাকে লেখা একটি চিঠিতে ড. ইউনূস এই উদ্যোগে অংশগ্রহণের জন্য সম্মানিত বোধ করছেন এবং তিনি রেইনাকে অভিনন্দন জানিয়েছেন।

একটি বিবৃতিতে ড. ইউনূস বলেন, “এই অসাধারণ উদ্যোগটি মহামান্য পোপ ফ্রান্সিসের সঙ্গে একটি রূপান্তরমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য আমার অভিন্ন আকাঙ্ক্ষাকে স্পষ্ট করে। এই উদ্যোগটি শুধু শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্য নয়; বরং একটি নতুন সভ্যতার উত্থানকে উৎসাহিত করার আকাঙ্ক্ষাও রাখে।”

তিনি আরও বলেন, “এমন একটি সভ্যতাই কাউকে পিছিয়ে রাখা উচিত নয়, যেখানে প্রতিটি ব্যক্তি তার নিজের ভাগ্য ফেরাতে পারে।”

পোপ ফ্রান্সিসের প্রতি তার গভীর শ্রদ্ধা জানিয়ে ড. ইউনূস বলেন, পোপের সামাজিক ন্যায়বিচারের প্রতি অটল প্রতিশ্রুতি এবং সোশ্যাল বিজনেসের প্রতি আমার বিশ্বাস, থ্রি জিরো ক্লাবের তরুণদের এমন পরিকল্পনা গ্রহণে সাহায্য করবে যা সমাজে অর্থপূর্ণ পরিবর্তন আনবে।

বর্তমানে, বিশ্বের বিভিন্ন স্থানে ৪ হাজার ৬০০ এরও বেশি থ্রি জিরো ক্লাব রয়েছে, যার অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!