1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বুড়ো টাইসনকে হারিয়ে জ্যাক পলের ইতিহাস

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

কিংবদন্তি মার্কিন বক্সার মাইক টাইসন পেশাদার বক্সিংয়ে ফিরলেন প্রায় ২০ বছর পর। তবে তার ফেরাটা সুখকর হলো না। ইউটিউবার থেকে বক্সার বনে যাওয়া জ্যাক পলের বিরুদ্ধে বহুল আলোচিত ম্যাচটি হেরেছেন কিংবদন্তি এই বক্সার। ৭৪-৭৮ ব্যবধানে টাইসনকে পরাজিত করেছেন জ্যাক পল।

এনএফএলের দল ডালাস কাউবয়েজ স্টেডিয়ামের রিংয়ে আজ মুখোমুখি হয়েছিলেন এ দুই তারকা বক্সার। নেটফ্লিক্সের প্রযোজনায় আয়োজিত হয় ম্যাচটি। ২০০৫ সালে অবসর নেওয়ার পর এই প্রথম পেশাদার বক্সিং ম্যাচ খেললেন টাইসন।

এদিকে প্রতিদ্বন্দ্বী জ্যাক পলের সঙ্গে টাইসনের বয়সের পার্থক্য ৩১ বছরের। ২৭ বছর বয়সী জ্যাক একসময় ছিলেন ইউটিউবার, পরে বক্সিংয়ে নাম লেখান তিনি।

বুড়ো টাইসন তরুণ পলের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম দুই রাউন্ডে ভালোই লড়েছেন। তবে ছন্দ ধরে রাখতে পারেননি কিংবদন্তি এই বক্সার। শুরুতে টাইসনের কাছে কয়েকবার কুপোকাত হলেও পরে ঠিকই টাইসনের উপর চড়াও হন পল। শেষ পর্যন্ত তিনিই ম্যাচটি জিতে নিয়েছেন।

বছরের সবথেকে বড় বক্সিং ম্যাচ বনে যাওয়া এই লড়াই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল তুমুল আলোচনা। তবে ম্যাচ শেষে একে অপরকে প্রশংসায় ভাসিয়েছেন এ দুজন। পল টাইসনকে সর্বকালের সেরা বলে অভিহিত করেন। টাইসনও পলকে ভালো বক্সার আখ্যা দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!