1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আবারও বৈঠকে বসছেন বাইডেন ও জিনপিং

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

আবারও বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী শনিবার (১৬ নভেম্বর) দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বৈশ্বিক পরাশক্তি এই দুই নেতার মধ্যে এটি হবে তৃতীয় বৈঠক। সম্ভবত শেষ বৈঠকও হতে পারে এটি। এতে তারা নানা ইস্যু নিয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন বলে প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেস ব্রিফিংয়ে বলেছেন, পেরুর লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের সাইডলাইনে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাসহ বিস্তৃত পরিসরের বৈশ্বিক নানা ইস্যুতে দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে শনিবার বৈঠক হবে বললেও সুলিভান এর তারিখ নিশ্চিত করেননি।

এদিকে জ্যাক সুলিভান বলেন, প্রেসিডেন্ট বাইডেন দেখিয়ে দিয়েছেন যে- নিজেদের মধ্যে পার্থক্য ও ভিন্নতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও চীন তাদের সম্পর্ক পরিচালনা করতে পারে এবং প্রতিদ্বন্দ্বিতাকে সংঘাত বা সংঘর্ষে পরিণত হওয়া রোধ করতে পারে।

এছাড়া তিনি আরও বলেন, নেতা পর্যায়ে, সামরিক থেকে সামরিক স্তরে এবং আমাদের নিজ নিজ সরকারের প্রতিটি স্তরে যোগাযোগের উন্মুক্ত লাইনের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার মাধ্যমে এটি করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!