1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি

আদানির সঙ্গে চুক্তি বাতিল চেয়ে রিট

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সম্পাদিত চুক্তিকে ‘স্বার্থবিরোধী ও অসম’ আখ্যায়িত করে তা বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করেছেন একজন আইনজীবী।

বুধবার (১৩ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাউয়ুম।

রিটকারী আইনজীবী বলেন, বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এটি শুনানি করা হবে।

এই আইনজীবী বলেন, আমাদের প্রেরিত লিগ্যাল নোটিশে বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ায় আজ আমরা পিডিবি (সরকার) ও আদানি গ্রুপের মধ্যকার সম্পাদিত অসম, অন্যায্য ও দেশের স্বার্থপরিপন্থী বিদ্যুৎ ক্রয় চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করি। ওই পিটিশনে আদানি গ্রুপের সাথে সম্পাদিত অসম, অন্যায্য ও দেশের স্বার্থপরিপন্থী চুক্তির শর্তসমূহ সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংশোধন করতে আদানি গ্রুপ রাজি না হলে তা বাতিল করতে হাইকোর্টের নির্দেশনা চেয়েছি।

ভারতের বিদ্যুৎ-জ্বালানি খাতের আদানি গ্রুপের একটি প্রতিষ্ঠান আদানি পাওয়ার। ২০১৭ সালের ৫ নভেম্বর বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ও আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের (এপিজেএল) মধ্যে বিদ্যুৎ কেনার চুক্তি হয়। ২৫ বছরের জন্য এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষর করে তারা। চুক্তির আওতায় বাংলাদেশকে বিদ্যুৎ দিতে ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে আদানি পাওয়ার। এখনো সেখান থেকে বিদ্যুৎ আমদানি করছে ঢাকা।

আদানির সঙ্গে চুক্তি সই করে আওয়ামী লীগ সরকার। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হয় আদানি গ্রুপের। বকেয়ার দাবিতে গ্রুপটি বারবার তাগাদা দেয় এবং আলটিমেটাম দিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ইতোমধ্যে গ্রুপটি বিদ্যুৎ সরবরাহের পরিমাণ অর্ধেকের বেশি কমিয়ে দিয়েছে। শুরু থেকেই আদানি গ্রুপের সঙ্গে চুক্তি নিয়ে সমালোচনা ছিল। তাছাড়া তাদের বিদ্যুৎ না পেলেও খুব একটা সমস্যা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

RR

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!