1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

৭০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দিয়েছে সরকার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

অন্তর্বর্তী সরকার ঢাকা শহরের যানজট কমানোর লক্ষ্যে ৭০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দিয়েছে। এদের মধ্যে অনেকেই ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পরিচালনায় নিয়োগ পেয়েছেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) তার কার্যালয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বার্তা সংস্থা বাসসকে বলেন, “আমরা ইতোমধ্যেই ৭০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। তাদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যেই ট্রাফিক ব্যবস্থাপনার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।”

শিক্ষার্থীরা অবসর সময়ে পার্ট টাইম চাকরি হিসেবে শহরের রাস্তায় চার ঘণ্টা কাজ করবে বলে তিনি জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা ঢাকাকে পাইলট প্রকল্প হিসেবে নিয়েছি। রাস্তায় শিক্ষার্থীদের এ মোতায়েন যদি রাজধানীতে সঠিকভাবে কাজ করে, তবে আমরা ট্রাফিক পরিচালনার জন্য অন্যান্য শহরেও এমনটি করব।”

এ কাজের জন্য শিক্ষার্থীরা সম্মানী পাবেন বলেও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!