1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বেহাল সেতুর সংযোগ সড়ক, ভোগান্তিতে দুই হাজার মানুষ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান,চিলমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলের এক এলাকায় সেতু (ইউড্রেন) নির্মাণ করলেও সংযোগ সড়ক না থাকায় যাতায়াতে ভোগান্তির স্বীকার হচ্ছেন ওই এলাকার দুই হাজারেরও বেশি মানুষ।

উপজেলার চিলমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বৈলমনদিয়ারখাতা গ্রামে সেতু (ইউড্রেন) থাকলেও সংযোগ সড়ক না থাকায় পণ্যবাহী ঘোড়ার গাড়ি চলাচলের অনুপযোগী হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অধিনে ২০২৩-২৪ অর্থ বছরের নন ওয়েজ প্রকল্পের মাধ্যমে সেতু (ইউড্রেন) তৈরি করা হয়েছিল। প্রকল্প চেয়ারম্যান ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগম।

স্থানীয়রা জানান, ইউড্রেনের কাজ শেষ হলেও সংযোগ সড়ক মেরামত না করায় চরের পন্য পরিবহনে ব্যবহৃত ঘোড়া গাড়িও যাতায়াত করতে পারছেন না। সেতুর দুইপাশে মাটি সরে গিয়ে ভেঙে যেতেও দেখা যাচ্ছে। এত টাকা দিয়ে সেতু করে লাভ কি হলো, যদি মানুষের কাজে না আসে।

এবিষয়ে প্রকল্প চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগমকে প্রশ্ন করলে পরে জানাবেন বলে ফোন কেটে দেন। পরে ফোন দিলে তিনি রিসিভ করেনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, চেয়ারম্যানকে বলে মাটি দেয়ার ব্যবস্থা করছি। দুটি ইউড্রেন মিলে দুই লাখের বেশি বরাদ্দ ছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!