1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অরেঞ্জ বন্ড’ চালু করতে যাচ্ছে সরকার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

ইকোনমিক ডেস্ক: 

বেসরকারি খাতের বিনিয়োগকে সহজতর করা এবং লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার নতুন উদ্যোগ হিসেবে ‘অরেঞ্জ বন্ড’ চালু করতে যাচ্ছে।

বিশ্বের অনেক দেশে এই ধরনের বন্ড ব্যবহৃত হলেও বাংলাদেশে এটি প্রথমবারের মতো আসছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন উদ্যোগের মাধ্যমে এক বিলিয়ন পর্যন্ত টেকসই বন্ড ইস্যু করে লিঙ্গ সমতা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে অরেঞ্জ বন্ড।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) হোটেল সোনারগাঁওয়ে “রিবিল্ডিং এন ইনক্লুসিভ বাংলাদেশ উইথ অরেঞ্জ বন্ড” শীর্ষক পরামর্শ সভায় অরেঞ্জ বন্ড চালুর বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের (আইআইএক্স) কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “অরেঞ্জ বন্ড বাংলাদেশ ২.০ এর সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই উন্নয়নে একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের স্বপ্ন দেখছে। এটি গার্মেন্টস, সবুজ অবকাঠামো ও কৃষির মতো খাতে এক বিলিয়ন বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করবে।”

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রশমন ও অভিযোজন উভয় দিকেই গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন উৎস থেকে জলবায়ু তহবিল সংগ্রহ করতে হবে, যেখানে বেসরকারি খাতের অংশগ্রহণ ও কার্বন ট্রেডিংয়ের মতো উপায়ও অন্তর্ভুক্ত থাকবে।”

এ সভায় সরকার, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও বেসরকারি খাতের প্রধান প্রতিনিধিরা অংশ নেন। তারা মনে করেন, অরেঞ্জ বন্ড লিঙ্গ সমতা, জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!