1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাকিব অপরাধ করলে শাস্তি হোক, না হলে মুক্তি পাক: আমিনুল হক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। শুরুতে স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে দেশে আসতে পারেননি। সব মিলিয়ে বেশ বাজে সময় পার করেছেন এই টাইগার অলরাউন্ডার।

বিদায় টেস্ট খেলতে এসে দুবাই থেকে ফিরে যেতে হয়েছে টাইগার এই অলরাউন্ডারকে। ক্যারিয়ারের শেষ কী এখানেই সাকিবের তা বলা কঠিন। তবে দেশের ইতিহাস সেরা এই ক্রিকেটারের  এই অবস্থা মেনে নিতে পারছেন না জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

দেশের ফুটবলের খ্যাতিমান গোলরক্ষক আমিনুল খেলা ছাড়ার পর যোগ দেন রাজনীতিতে। বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার কারণে বিগত ১৫ বছরে আওয়ামী লিগ সরকারের ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু আমিনুল কিছুতেই চান না, তার সঙ্গে যা হয়েছে সেটা সাকিবের সঙ্গে হোক। আজ রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আমিনুল বলেন, ‘গত ১৫ বছর বা ১৭ বছর আওয়ামী লীগ সরকার যেভাবে আমার ওপর মামলা-হামলা, শারিরীক নির্যাতন করেছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে কখনই চাই না সাকিবের মতো বাংলাদেশের একজন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে এমন ঘটনা ঘটুক।’

সাকিব যেহেতু বিগত আওয়ামী লীগ সরকারের সাংসদ ছিলেন, তার বিরুদ্ধে খুনের মামলাও আছে। তাই বিষয়টিকে আইনের হাতে ছেড়ে দিয়ে ন্যায়বিচার চেয়েছেন আমিনুল। সাকিব আল হাসান অপরাধ করে থাকলে শাস্তি হোক, না করলে মুক্তি পাক। কোন ধরনের হয়রানির শিকার যাতে না হন, এমন মন্তব্য সাফজয়ী সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের।

তিনি বলেন, ‘এটা আমি আগেও বলেছি এখনো বলছি। তবে বিষয়টি আমাদের হাতে নেই। সাকিব আওয়ামী সরকারের ৩০০ সাংসদের একজন ছিলেন। স্বৈরাচারী সরকারের একজন সদস্য হিসেবে তাকে নিয়ে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। আমি চাই, তার সাথে যেন এমন না হয়। কিন্তু আইন আইনের গতিতে চলবে। আমরা চাই, ন্যায়বিচার হোক।’

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!