1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর প্রশ্ন

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিসের ভিত্তিতে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। 

একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা করার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘ আমি জানতে চাই, বিজেপির কি বাংলাদেশের সঙ্গে কোনো অভ্যন্তরীণ সমঝোতা আছে?’ 

এ সময় তিনি আরও বলেন, ‘ আমাদের জানান, কিসের ভিত্তিতে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে অবতরণ ও আশ্রয় নেওয়ার অনুমতি দিয়েছেন।’

মূলত ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘অনুপ্রবেশ’ নিয়ে বারবার মন্তব্য করছেন। বিশেষ করে বাংলাদেশিদের লক্ষ্য করে বক্তব্য দিচ্ছেন। ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের কারণে একদিন স্থানীয়রাই সংখ্যালঘু হয়ে যাবে এমন মন্তব্যও করেছেন অমিত শাহ।

কেন্দ্রীয় মন্ত্রীর এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখাতে গিয়েই হেমন্ত সোরেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গটি টানেন। সোরেন বলেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমে ঘটে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!