1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রার্থনারত অবস্থায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

উগান্ডায় একটি চার্চে বজ্রপাতে ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের দুর্গম লামো বিভাগে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। বজ্রপাতের সময় অনেক মানুষ চার্চে প্রার্থনা করছিলেন। ঠিক তখনই বজ্র তাদের ওপর আঘাত হানে। এতে ১৪ জন নিহত হওয়ার পাশপাশি অন্তত ৩৪ জন আহত হয়েছেন। নিহত-আহত কারও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এ ব্যাপারে এক বিবৃতিতে দেশটির পুলিশ বলেছে, “ভিকটিমদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। শনিবার বিকাল ৫টার দিকে বৃষ্টি শুরু হওয়ার পর তারা প্রার্থনার জন্য জড়ো হন। সাড়ে ৫টার দিকে বজ্র আঘাত হানে।”

যেখানে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সেখানে একটি শরণার্থী ক্যাম্প অবস্থিত। আহত-নিহতরা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। এটি দক্ষিণ সুদানের সীমান্তের কাছে অবস্থিত। সেখানে প্রায় ৮০ হাজার মানুষ বাস করেন। তাদের সবাই দক্ষিণ সুদান থেকে এসে এই ক্যাম্পে আশ্রয়প্রার্থী হিসেবে থাকেন।

২০২০ সালে দক্ষিণ সুদানে আনুষ্ঠানিকভাবে গৃহযুদ্ধ থেমে যায়। কিন্তু এরপরও এখনো অস্থিরতা কাটেনি।

আফ্রিকার সেন্ট্রাল বেল্টে প্রায়ই বজ্রপাতের ঘটনা ঘটে থাকে। যেগুলো অনেক সময় ভয়াবহ হয়।

বিবিসির তথ্য অনুযায়ী ২০২০ সালে উত্তর-পশ্চিম উগান্ডায় বজ্রপাতে ১০ শিশুর মৃত্যু হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী এর পরের বছর ২০১১ সালে ১৮ শিক্ষার্থী ও তাদের এক শিক্ষক বজ্রপাতে প্রাণ হারান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!