1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে ইউড্রেন এর সংযোগ সড়কে মাটি ভরাট না করায় ভোগান্তিতে কয়েকশো পরিবার

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে একটি ইউড্রেন নির্মাণের পর কয়েক মাস হয়ে গেলেও সংযোগ সড়কে মাটি ভরাট না করায় ভোগান্তির স্বীকার হচ্ছেন কয়েকশ পরিবারের বাসিন্দা।

জানা গেছে, উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ার চর মৌজায় নূর ইসলামের বাড়ি সংলগ্ন রাস্তায় ইউড্রেন নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২ লক্ষ টাকা ব্যয়ে ২০২৩-২৪ অর্থ বছরে ইউড্রেনটি নির্মাণ করা হয়েছে৷ এতে প্রকল্প চেয়ারম্যান ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসাইন।

স্থানীয়রা জানান, ইউড্রেন নির্মাণ শেষ হলেও রাস্তার সাথে সংযোগ না দেওয়ায় ৬ মাস ধরে এই পথে যানবাহন নিয়ে যাতায়াত করা যাচ্ছে না৷ প্রতিদিন প্রায় তিন শতাধিক মানুষ এই রাস্তা ব্যবহার করেন। এই পথ ধরে শিক্ষার্থীরা দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজে যাতায়াত করে। বর্তমানে অনেক দিন ধরে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।

ইউপি সদস্য ও প্রকল্প চেয়ারম্যান সানোয়ার হোসাইন বলেন, জুনের আগে কাজ শেষ হয়েছে। কিন্তু এরপর বন্যার কারণের মাটি দেয়া হয় নি। বন্যা-বৃষ্টি নেই এখন মাটি ভরাট করে দেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!