1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

পরীক্ষা দিতে এসে ঢাবি ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

রুশাইদ আহমেদ, ঢাবি প্রতিনিধি: 

পরীক্ষা দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ছাত্রলীগ নেতারা হলেন— বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী হাসান সাইদী ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী শিহাবুদ্দিন তৈমুর। দুজনই বিজয় একাত্তর হলের শিক্ষার্থী।

সাইদী বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী ও তৈমুর ঢাবি ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক।

ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, এই দুজনসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বর্তমান পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে তাদের হাজারীবাগে লেদার ইনস্টিটিউট ক্যাম্পাসে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে তারা লেদার ইনস্টিটিউট ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। একপর্যায়ে সেখানকার কয়েকজন শিক্ষার্থী তাদের আটক করেন। তখন ঢাবি প্রক্টরিয়াল বডির মোবাইল টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করে

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!