1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

১৯ দিন পর বিদ্যুৎ পেল চিলমারীর নদীভাঙন কবলিত তিন গ্রাম

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

ফরিদুল ইসলাম, বিষয় প্রতিনিধি: 

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত তিনটি গ্রাম, চর শাখাহাতী, গয়নার পটল ও শহিদুল মিস্ত্রির গ্রাম, দীর্ঘ ১৯ দিন বিদ্যুৎবিচ্ছিন্ন থাকার পর অবশেষে আজ (মঙ্গলবার) বিদ্যুৎ সরবরাহ পুনরায় পেয়েছে।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) জেনারেল ম্যানেজার (অ. দা.) মো. মোস্তফা কামাল নিশ্চিত করেছেন যে আজ দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। এর আগে, ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটিগুলো নদীতে বিলীন হয়ে গেলে পবিস কর্তৃপক্ষ প্রায় ১৯ দিন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখে। স্থানীয়দের উদ্যোগে খুঁটি সরানো হলেও কোনো দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি।

গণমাধ্যমে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে পবিসের সদ্য বদলি হওয়া জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলামের হস্তক্ষেপে পুনরায় মেরামতের উদ্যোগ নেওয়া হয়। মেরামতের কাজ সম্পন্ন হওয়ার পর আজ দুপুরে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়।

শাখাহাতী গ্রামের বাসিন্দা মেহেদী ইসলাম বলেন, ‘১৯ দিন পর বিদ্যুৎ ফিরে পেয়ে আমরা স্বস্তি পেয়েছি। এতদিন অন্ধকারে ছিলাম, বাচ্চাদের পড়াশোনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মোবাইল চার্জ দেওয়ারও উপায় ছিল না। সংবাদ প্রকাশের পরই কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে।’

তবে, মেহেদী ইসলাম আরও জানান, এখনো কিছু স্থানে বৈদ্যুতিক খুঁটি পড়ে আছে এবং রাষ্ট্রীয় সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া উচিত।

চিলমারী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ও কুড়িগ্রামের দায়িত্বপ্রাপ্ত জিএম মো. মোস্তফা কামাল বলেন, ‘নদীভাঙনের কারণে বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়ার পর স্থানীয়রা আমাদের না জানিয়ে খুঁটি সরানোর চেষ্টা করায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। পরিদর্শন শেষে আজ থেকে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!