1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

কুড়িগ্রামের দুই কলেজে শতভাগ ফেল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি:

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে আজ। ফলাফলের তথ্য অনুযায়ী কুড়িগ্রামের ২ টি কলেজের শতভাগ এইচএসসি পরীক্ষার্থী ফেল করেছেন। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। দিনাজপুর বোর্ডে এবারে মোট ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছেন।

কুড়িগ্রামের শতভাগ ফেল করা কলেজগুলো হলো, রৌমারী উপজেলার শৈলমারী এম এল স্কুল এন্ড কলেজ ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম আর হাই স্কুল এন্ড কলেজ।

এর মধ্যে রৌমারী উপজেলার শৈলমারী এম আর স্কুল এন্ড কলেজে ১ জন ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাই স্কুল এন্ড কলেজে ৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

এব্যপারে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম বলেন, শতভাগ ফেল করার বিষয়টি দুঃখজনক। এই শিক্ষাপ্রতিষ্ঠান গুলো শিক্ষার মান নষ্ট করছে। আমি চাই সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করুক। এই ফলাফল দিনাজপুর শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন মন্ত্রনালয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এদিকে কুড়িগ্রাম জেলা থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৪ দশমিক ৬০ শতাংশ পাসের হার নিয়ে পাস করে ৮ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী। এর মধ্য জিপিএ ৫ পেয়েছেন ৯০৩ জন।

অপরদিকে পাসের হার বিবেচনায় দিনাজপুর বোর্ড গত বছরের থেকে এবছর এগিয়ে রয়েছে। ২০২৩ সালে এই বোর্ডের শিক্ষার্থীদের পাশের হার ছিলো ৭৪ দশমিক ৪৮ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৫৬ শতাংশে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!