1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মহানবী‌কে নি‌য়ে ফেসবু‌কে আপ‌ত্তিকর পোস্ট,দুই যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

 

এনামুল হক,রাজারহাট প্রতিনিধি:

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নি‌য়ে আপ‌ত্তিকর পোস্ট দেওয়ার অ‌ভি‌যো‌গে কুড়িগ্রামে দুই যুবক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। শ‌নিবার (১২ অ‌ক্টোবর) দুপু‌র ও বিকা‌লে পৃথক অ‌ভিযা‌নে কু‌ড়িগ্রাম সদর ও উ‌লিপুর উপ‌জেলা থেকে তা‌দের গ্রেফতার করা হয়।

জেলা পু‌লিশ থে‌কে পাঠা‌নো এক বার্তায় এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে। গ্রেফতার যুবক‌দের নাম শাহীন আলম (৩০) ও লাভলু মিয়া (২৯)। শাহীন আলম রাজারহাট উপজেলার উপনচকি গ্রামের বাসিন্দা। তি‌নি উপ‌জেলা খাদ‌্য গুদা‌মে শ্রমি‌কের কাজ ক‌রেন। লাভলু মিয়া উলিপুর উপজেলার মন্ডলের হাট ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা। ত‌বে পোস্ট নি‌য়ে দুজ‌নের যোগসূত্র কী তা তাৎক্ষ‌ণিক জানা যায়‌নি।

এর আ‌গে শ‌নিবার সকা‌লে শাহিন আলম তার নি‌জের ফেসবুক আই‌ডি‌তে (নিচে বাংলায় লেখা ‘আমি এক মহামানব’) ‌বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নি‌য়ে ‘আপ‌ত্তিকর’ পোস্ট দেন। সামা‌জিক মাধ‌্যমে বিষয়‌টি ছ‌ড়ি‌য়ে গেলে স্থানীয় মুস‌লিম সম্প্রদা‌য়ের লোকজন শাহী‌নের বা‌ড়ি অ‌ভিমু‌খে যাত্রা ক‌রে। বিপদ আঁচ কর‌তে পে‌রে পোস্ট‌টি মু‌ছে ফে‌লেন শাহীন।

বিক্ষুদ্ধ জনতা শাহী‌নের খোঁ‌জে তার বা‌ড়ি‌তে গি‌য়ে জ‌ড়ো হ‌তে থাকে। খবর পে‌য়ে পু‌লিশ ও সেনাবা‌হিনী ‌গি‌য়ে তা‌দের শান্ত করার চেষ্টা ক‌রে। দ্রুততর সম‌য়ের ম‌ধ্যে অ‌ভিযুক্ত‌কে গ্রেফতা‌রের প্রতিশ্রু‌তি দেন।

ফেসবুক পোস্টটি কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের এর নজরে আসলে তার নি‌র্দেশে পু‌লি‌শের এক‌টি দল তথ্য প্রযুক্তির ব্যবহার করে অ‌ভিযুক্ত শাহীন আলমকে দুপুর ১২ টার দি‌কে কুড়িগ্রাম সদর থেকে গ্রেফতার করে। প‌রে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত লাভলুকে শ‌নিবার বিকা‌লে উলিপুরের মন্ডলেরহাট এলাকা থেকে গ্রেফতার করে পু‌লি‌শের গো‌য়েন্দা শাখা (‌ডি‌বি)।

‌ডি‌বি পু‌লি‌শের অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) কামাল হো‌সেন ব‌লেন, আটক দুইজন‌কে ডি‌বি হেফাজ‌তে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। তা‌দের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!