1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

ফায়ার সার্ভিসের নবনিযুক্ত মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে নতুন মহাপরিচালককে দায়িত্ব হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল। মহাপরিচালক হিসেবে ২ বছর ৪ মাস দায়িত্ব পালন শেষে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করলেন।

এর আগে বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে ‘বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালক, পরিচালকগণসহ ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশ থেকে সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং সহকারী পরিচালকগণ এ সময় অনলাইনে যুক্ত ছিলেন।

বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালকদ্বয় ছাড়াও অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (উন্নয়ন) শামস আরমান, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মনির হোসেন, রাজশাহী বিভাগের উপপরিচালক মো. নইমুল আহছান ভূঁইয়া, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ মামুন মাহমুদ, অধিদপ্তরের উপপরিচালক (উন্নয়ন) ওহিদুল ইসলাম, উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) মো. কামাল উদ্দিন ভূঁইয়া, পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!