1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

জাবির সাবেক ভিসিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

জাবি প্রতিনিধি: গত ১৫ জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নুরুল আলম, শরীফ এনামুল কবিরসহ ১৪ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম। মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক নূরুল আলমকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে আরও শিক্ষকদের মধ্যে রয়েছেন-সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির, আ স ম ফিরোজ উল হাসান, সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, অধ্যাপক বশির আহমেদ, সহযোগী অধ্যাপক ইখতিয়ার উদ্দিন ভূইয়া, অধ্যাপক শরীফ এনামুল কবির (সাবেক ভিসি), অধ্যাপক ফরিদ আহমেদ ও অধ্যাপক ইসরাফিল আহমেদ। কর্মকর্তাদের মধ্যে রাজিব চক্রবর্তী, নাহিদুর রহমান খান, সুদীপ্ত শাহীন ও ছাত্রলীগ নেতাদের মধ্যে সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সম্পাদক হাবিবুর রহমান লিটন ছাড়াও অজ্ঞাতনামা দেড়শ থেকে দুইশ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৫ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর প্রশাসনের মদদে ছাত্রলীগের নেতাকর্মী ও অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এ মামলায় সাবেক দুই উপাচার্য ছাড়াও আসামী করা হয় সাবেক দুই প্রক্টর, ৬ শিক্ষক, দুই ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!