1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে সাহা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে ৭০ লক্ষ টাকার ক্ষতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

আমির ফয়সাল,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে অবস্থিত সাহা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে পাঁচটার সময় অত্র ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম এর দুটি লরিসহ পেট্রোল পুড়ে যায়।

জানা যায়, সকালে এক লরি থেকে অন্য লরিতে পেট্রোল আনলোড করার সময় পাশের তেলের লরিতে আগুন লাগে । মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে সকাল ৬ টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, ১৮ হাজার লিটার পেট্রল ভর্তি দুটি লরি বৃহস্পতিবার ভোরে সাহা ফিলিং স্টেশনে এসে পৌছে। তেলবাহী এক লড়ি থেকে অন্য লড়িতে পেট্রোল আনলোড করার সময় কিভাবে আগুন লাগলো বুঝতে পারলাম না। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এতে আনুমানিক ৭০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। অন্য কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অন্য কোন ক্ষতি হয় নাই। শুধু দুটি লরির একটি সম্পূর্ণ ও অপরটির তিনটি চাকা আগুনে পুড়ে গেছে।

নাগেশ্বরী ফায়ার স্টেশনের লিডার মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!