1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে প্রতিযোগীতামূলক পরীক্ষার মাধ্যমে ২৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে সনদপত্র ও অর্থপ্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় ফুল আনটিল লাইট (ফুল) এনজিওর মাধ্যমে অর্থ ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা পারভীন।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সফি খান, হুমায়ুন কবির সূর্য, ফজলে ইলাহী স্বপন, ফুল এনজিওর নির্বাহী পরিচালক আব্দুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা থেকে ২৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫০০টাকা ও সনদপত্র বিতরণ করা হয়।
এসময় নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, ২০২৩ অর্থবছরে আমরা ২৮জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করলাম। ২০২৪ অর্থবছরে আমরা ৯টি উপজেলা থেকে ১ হাজার ১০০জন করে মোট ৯হাজার ৯০০জন শিক্ষার্থীকে তিনটি ক্যাটাগরীতে একবছর যাবৎ অর্থসহায়তা প্রদান করবো। সিঙ্গাপুর ভিত্তিক দাতাসংস্থা প্রবাসীরা এতে আর্থিকভাবে সহযোগিতা করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!