1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

যাত্রাপুর দাখিল মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম,ফুলবাড়ী প্রতিনিধি:

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কুড়িগ্রামের যাত্রাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন,মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকরা।

আজ রোববার (২৫ আগস্ট) দুপুরে মাদ্রাসার সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে মাদ্রাসার সুপার মো: আফজাল হোসেনের অপসারন সহ ৭ দফা দাবী তুলে ধরা হয়। এসয় বক্তব্য রাখেন শিক্ষার্থী ফিরোজ আহমেদ, জোবায়দুল ইসলাম,আলফাতুন খাতুন, সাবেক শিক্ষার্থী আব্দুর রশিদ, অভিভাবক আব্দুল কাদের প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এই মাদ্রাসার ইবতেদায়ী পর্যায়ে গত ১০ বছর যাবত কোন শিক্ষার্থী না থাকা স্বত্তেও শিক্ষকরা বেতনভাতা তুলে নিচ্ছেন বলে জানান বক্তারা। এব্যারে সুপার কোনরুপ পদক্ষেপ নেননি। তারা সুপারের পদত্যাগসহ ৭ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষনা দেন।

এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপার মো: আফজাল হোসেন বলেন, মাদরাসার ছাত্র ছাত্রীরা ভুলবোঝাবুঝি করে এমনটা করেছে। পরে তাদের সঙ্গে কথা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!