1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি

ভূরুঙ্গামারীতে “Punctuality Brings Success” শিরোনামে সেমিনার সম্পন্ন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

আমির ফয়সাল, ভূরুঙ্গামারী প্রতিনিধি:

Punctuality Brings Success শিরোনামে মাকসুদা আজিজ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ভূরুঙ্গামারী উপজেলার ১০ টি ইউনিয়নের বিভিন্ন সংগঠন এবং সংগঠনের বাইরের প্রায় ১০০ জন শ্রোতা অংশগ্রহণ করে।

সেমিনারে Punctuality Brings Success – নিয়ে আলোচনা করেন প্রফেসর ডা. মো. মিফতাউল ইসলাম মিলন, অধ্যাপক, দন্ত বিভাগ, টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া ও সাধারণ সম্পাদক, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি। আলোচনায় তিনি সময়নিষ্ঠা নিয়ে বিভিন্ন তথ্য, নির্দেশনা, উপদেশ এবং অনেক পদ্ধতি শেয়ার করেন। আলোচনা শেষে, প্রতিটি ইউনিয়ন থেকে ৩ জন প্রতিনিধি নির্বাচন করে ১০টি টিম গঠন করা হয়। এই টিমগুলোর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে। পরবর্তীতে প্রতিনিধি বৃদ্ধি করে কার্যক্রম পরিচালনা করা হবে।

আলোচনা অনুষ্ঠানের পর প্রশ্নোত্তর পর্ব রাখা হয়, প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রোতারা প্রশ্ন করেন এবং আলোচক উত্তর প্রদান করেন।

প্রশ্নোত্তর পর্ব শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজের মাধ্যমে ১৪ জনকে পুরষ্কৃত করা হয়। এবং পরবর্তী কার্যক্রমের আপডেট ঘোষণা করে প্রোগ্রামের সমাপ্তি করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!