1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার রাজিবপুরে গরু চুরির চেষ্টায় ছাত্রদল নেতা আটক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

ভূরুঙ্গামারীতে নৌকা থেকে ছিটকে যুবক নিখোঁজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

আমির ফয়সাল ভূরুঙ্গামারী প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নৌকা থেকে ছিটকে পড়ে জহর আলী (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান শুরু করে। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় নৌকা থেকে ছিটকে পড়ে তিনি নিখোঁজ হন।

জহর আলী ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর পাকার মাথা এলাকার চান মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা রিপন ও হামিদুল ইসলাম বলেন, জহর আলী তার দুই বন্ধুসহ ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে দুধকুমার নদে পূর্ব পাড়ে যায়। সন্ধ্যায় সেখান থেকে বাড়ি ফেরার পথে নৌকা থেকে ছিটকে পড়ে তিনি নদের পানিতে ডুবে যায়।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার কামরুজ্জামান সেলিম বলেন, জহর আলীর সন্ধান পেতে ছয় সদস্যের একটি ডুবুরি দল সকাল ৮টায় দুধকুমার নদে উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত জহর আলীর সন্ধান পাওয়া যায়নি।উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!