1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

বেরোবিতে সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সব ধরনের রাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

গতকাল রবিবার (১১ আগস্ট, ২০২৪) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকোশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় রাজনীতি বন্ধ ঘোষণার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে সকল প্রকার দলীয় রাজনৈতিক সংগঠনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। পরবর্তী উপাচার্য নিয়োগের পর যথাযথ প্রক্রিয়া ও সরকারি সিদ্ধান্তক্রমে স্থায়ীভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে এবং অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) ক্যাম্পাসে সব ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধসহ আট দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

তারা দাবি করেন এখন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না।

এ সিদ্ধান্তের আগে গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেন। তার আগে গত ৬ আগস্ট প্রক্টর, পরিবহন পুলের পরিচালক, লাইব্রেরি পরিচালক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, বহিরাঙ্গন বিভাগের পরিচালক এবং ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক পদত্যাগ করেন এবং পরে শেখ ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট ও পদত্যাগ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!