1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

ফের মিয়ানমারের দুই শতাধিক সেনা-বিজিপি সদস্যের আশ্রয়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক, ঢাকা: রাখাইনে চলমান সংঘাতের জেরে আবারও দেশটির সীমান্তরক্ষী বাহিনীর দুই শতাধিক সদস্য পালিয়ে কক্সবাজারের টেকনাফে এসে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যও রয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিজিবি ও কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার ও শুক্রবার ভোরে টেকনাফ সীমান্তের সাবরাংয়ের তিনটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করেন মিয়ানমারের সরকারি বাহিনীর সদস্যরা। পরে তাদের বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা হেফাজতে নেন।

গত দুদিনে মিয়ানমারের বিজিপি ও সেনাসদস্যরা ধাপে ধাপে টেকনাফে পালিয়ে আসেন। এর মধ্যে গত বুধবার সকালে ২০ জন, বৃহস্পতিবার ১১৯ জন মিয়ানমার সেনা ও বর্ডার গার্ড পুলিশ বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেন। তবে গতকাল ভোরে আসা বিজিপি সদস্যদের সংখ্যা আনুমানিক অর্ধশতাধিক হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, নতুন করে মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্য এপারে আশ্রয় নিয়েছেন বলে শুনেছি। তারা বিজিবি ও কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন। পাশাপাশি সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। এদিকে গত বুধবার রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টারশেল ও ভারী গোলার বিকট শোনা গেছে টেকনাফ সীমান্তে। তবে বৃহস্পতিবার সকাল থেকে শব্দ কমেছে।

নতুন করে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানিয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সীমান্তে সার্বক্ষণিক বিজিবির সদস্যরা টহল দিয়ে যাচ্ছেন। মিয়ানমারের এমন পরিস্থিতিতে সীমান্তের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।

সীমান্তের বাসিন্দারা বলছেন, রাখাইনদের যুদ্ধের কারণে তারা নির্ঘুম রাত কাটিয়েছেন। চলমান যুদ্ধের কারণে বাসিন্দাদের আতঙ্কে দিন কাটছে। বৃহস্পতিবার রাতেও বিমান হামলা ও বিস্ফোরণের বিকট শব্দে তাদের বাড়িঘর কেঁপে ওঠে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!